সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার আতাইকুলায় ৩টি চোরাই অটোবাইকসহ ৫ আসামী গ্রেফতার পুলিশের হাতে

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তি:
আতাইকুলা থানা পুলিশ কর্তৃক ০৩ (তিন) টি চোরাই ইজিবাইক (বোরাক) উদ্ধার পূর্বক ০৫ (পাঁচ) জন আসামী গ্রেফতার।  বাদী মোঃ জুয়েল রানা (২৫) পিতা-মোঃ আবুল কালাম আজাদ সাং-গাঙ্গুহাটি কদমতলী, থানা-আতাইকুলা, জেলা-পাবনা লিখিত এজাহার দায়ের করেন যে, তিনি একজন ইজি বাইক (অটোবোরাক) চালক। ইজি বাইক (অটোবোরাক) চালিয়ে বাদী জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের ন্যায় ইজি বাইক (অটোবোরাক) চালিয়ে ইং ১১/১০/২০২২ তারিখ  দুপুর অনুমান ০১:৩০ ঘটিকার সময় আতাইকুলা থানাধীন বনগ্রাম বাজারের বাসস্ট্যান্ডে বাদী তার ইজি বাইক (অটোবোরাক) (যাহার পিছনে বিসমিল্লাহির রহমানির রাহিম, ইয়াছিন এন্টার প্রাইজ,মোবাঃ০১৩২৪-৩০১৩৭২ লেখা আছে) রেখে দুপুরের খাবার খাইতে বনগ্রাম বাজারের হোটেলে যায়। বাদী খাওয়া শেষে ইং ১১/১০/২০২২ তারিখ  দুপুর অনুমান ০২:১০ ঘটিকার সময় উক্ত স্থানে ফিরে এসে দেখে যে তার ইজি বাইক (অটোবোরাক) নাই,যাহার অনুমান মূল্য ১,৬০,০০০/- টাকা। অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাদীর ইজি বাইক (অটোবোরাক) টি চুরি করিয়া নিয়া গিয়াছে। বাদীর উক্ত ঘটনার প্রেক্ষিতে আতাইকুলা থানার মামলা নং-১২, তারিখ-৩১/১০/২০২২; ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে। পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের দিক নির্দেশনায় ও প্রত্যক্ষ তত্ত¡াবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ মাসুদ আলম,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ রোকনুজ্জামান সরকার ও অফিসার ইনচার্জ জনাব মোঃ হাফিজুর রহমান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় আতাইকুলা থানার এসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আতাইকুলা থানাধীন মামলার ঘটনাস্থল বনগ্রাম বাজার বাসস্ট্রান্ড এলাকার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করিয়া আসামী মোঃ রিংকু খাঁ (৩০) পিতা-মৃত রন্টু খাঁ সাং-চররুপপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে সনাক্ত পূর্বক আটক করেন এবং আসামী মোঃ রিংকু খাঁ তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে নাটোর জেলার বরাইগ্রাম থানাধীন চন্ডিপুর (দারিকুসি) নাম স্থানে আসামী মোঃ জহুরুল ইসলাম পিতা-মৃত আয়েন উদ্দিন এর হেফাজতে থাকা বাদীর সনাক্ত মতে তার চুরি যাওয়া ইজিবাইক (বোরাক) টি সহ আরো চোরাই দুইটি ইজিবাইক (বোরাক), সর্বমোট ০৩ (তিন) টি ইজিবাইক (বোরাক) উদ্ধার করেন। উক্ত ঘটনার সহিত জড়িত অপরাপর আসামী
১। মোঃ মিনহাজ আলী (৩০) পিতা-মোঃ সিরাজুল ইসলাম সাং-খাকসা,
২। মোঃ রানা (২৬) পিতা-মোঃ নুরুল সাং-দারিকুসি (দূর্গাপুর) উভয় থানা-বরাইগ্রাম জেলা-নাটোর,
৩। মোঃ স্বপন শেখ (৩৭) পিতা-মোঃ নাজিম উদ্দিন শেখ সাং-রঘুনাথপুর, থানা-আতাইকুলা,পাবনাদের গ্রেফতার করেন। পরবর্তীতে অবশিষ্ট চোরাই উদ্ধারকৃত দুইটি ইজিবাইক এর মালিক থানায় এসে তাদের চোরাই ইজিবাইক দুইটি সনাক্ত করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ঠিকানা এবং অপরাধ ইতিহাসঃ
১। মোঃ রিংকু খাঁ (৩০) পিতা-মৃত রন্টু খাঁ সাং-চররুপপুর, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা (একাধিক চুরি মামলা সহ মাদক মামলায় অভিযুক্ত)।
২। মোঃ স্বপন শেখ (৩৭) পিতা-মোঃ নাজিম উদ্দিন শেখ সাং-রঘুনাথপুর, থানা-আতাইকুলা,পাবনা (একাধিক অস্ত্র,খুন মামলা সহ চুরি ও মাদক মামলায় অভিযুক্ত)।
৩। মোঃ জহুরুল ইসলাম পিতা-মৃত আয়েন উদ্দিন, চন্ডিপুর (দারিকুসি), থানা-বরাইগ্রাম জেলা-নাটোর
৪। মোঃ মিনহাজ আলী (৩০) পিতা-মোঃ সিরাজুল ইসলাম সাং-খাকসা, থানা-বরাইগ্রাম জেলা-নাটোর।
৫। মোঃ রানা (২৬) পিতা-মোঃ নুরুল সাং-দারিকুসি (দূর্গাপুর), থানা-বরাইগ্রাম জেলা-নাটোর।
উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ
১। ০৩ (তিন) টি ইজিবাইক (বোরাক), মূল্য অনুমান ৪,২০,০০০/ – টাকা।
(মোঃ আকবর আলী মুনসী)
বিপি নং-৭৯০৫১০৪৫৪৯
 পুলিশ সুপার,পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com