মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদী আমব্রেলা ব্র্যান্ডের ব্যবস্থাপক রাজু আহম্মেদ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গুরুতর অসুস্থ। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আজ সোমবার(১৩) বেলা সাড়ে ১১টায় পর উপজেলা সদরের শেরশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদ জানান, শহরের ন্যাশনাল ব্যাংক থেকে টাকা তুলে শেরশাহ রোডের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফকিরের বটতলার লঙ্কা মসল্লা মিলের পাশে যাওয়া মাত্র পেছন থেকে কে যেন তাঁর ঘাঁড়ে হাত দেয়। এরপরই সে অচেতন হয়ে পড়েন।
ঈশ্বরদী আমব্রেলা ব্র্যান্ডের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম কহিনুর বলেন, রাজু তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে হেঁটে বাসায় ফিরছিলেন, তখন এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, রাজুর কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, রাজুকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, এখন তিনি হাসপাতাল ওয়ার্ডে ভর্তি।
এ প্রসঙ্গে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, এই অজ্ঞান পার্টির সঙ্গে কারা জড়িত, তাদের অনুসন্ধানে নেমেছে থানা-পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com