বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

News Headline :
ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ার মিরপুরে হাইওয়ের পাশে ভাগাড়: জনস্বাস্থ্য ও সড়ক নিরাপত্তার নীরব হুমকি সরকারি ধান ক্রয়ে সিন্ডিকেটের থাবা: প্রচারণার অভাবে বঞ্চিত হাজারো কৃষক পাবনা পদ্মা নদীর পাড়ে বস্তাবন্দি কিশোরীর লাশ উদ্ধার ৩জন গ্রেফতার নওগাঁয় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর কক্ষ থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় পরকিয়া প্রেমিক ও প্রবাসীর স্ত্রী এবং বেড়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজের সময় স্থানীয়দের হাতে আটক পাবনার ঈশ্বরদীতে আওয়ামী কৃষকদের ‘লিচু মেলার’ প্রস্তুতি প্রধান অতিথি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী!

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী কৃষকদের ‘লিচু মেলার’ প্রস্তুতি প্রধান অতিথি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী!

পাবনার ঈশ্বরদীতে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী দোসর ও আত্মস্বীকৃত আওয়ামী কৃষকদের আয়োজনে আগামী শুক্রবার (৫ জুন) লিচু মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত লিচু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বর্তমান বিএনপি দলীয় সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের।

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার ঈশ্বরদীতে পতিত ফ্যাসিষ্ট আওয়ামী দোসর ও আত্মস্বীকৃত আওয়ামী কৃষকদের আয়োজনে আগামী শুক্রবার (৫ জুন) লিচু মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত লিচু মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বর্তমান বিএনপি দলীয় সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সহ প্রশাসনের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের।
আয়োজকদের একজন সিদ্দিকুর রহমান ময়েজ ওরফে কুল ময়েজ। বিগত ১৭ বছরে আওয়ামীলীগের তকমা লাগিয়ে বাগিয়ে নিয়েছেন ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ সহ ৪% সুদের কোটি কোটি টাকা ঋণ। তার দ্বিতীয় স্ত্রী বেলী বেগমকেও কৃষক বানিয়ে আওয়ামীলীগের দলীয় লোক হিসেবে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ সহ বিভিন্ন সুযোগ সুবিধা হাতিয়ে নিয়েছেন এই কুল ময়েজ। সর্বশেষ ২০২২ সালের ২ ও ৩ জুন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির নামে ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ্ট গবেষণা ইন্সটিটিউট চত্বরে দুইদিন ব্যাপী লিচু মেলার আয়োজন করেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারের প্রভাবশালী কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। সেই লিচু মেলা করে সরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা হাতিয়ে নিয়ে ফুঁলে ফেঁপে বেশ চাঙ্গা হয়ে উঠেছিলেন কুল ময়েজ সহ ঈশ্বরদীর আওয়ামী দোসর ও আত্মস্বীকৃত আওয়ামী কৃষকরা।
৫ আগষ্ট পরবর্তী সময়ে কিছুটা কোনঠাসা হলেও বর্তমানে ঈশ্বরদী বিএনপির কতিপয় সুবিধাবাদী নেতাদের গোপনে ম্যানেজ করে লিচু মেলার নামে তাদের শক্তি জানান দেওয়ার একটি অপকৌশল হাতে নিয়েছেন তারা। যার সহযোগী হিসেবে রয়েছেন আওয়ামী দোসর ও আত্মস্বীকৃত আওয়ামী নেতা খায়রুল ইসলাম, বিগত ১৭ বছর ঈশ্বরদী ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তহুরুল ইসলাম মানিক, হাবিবুর রহমান হাবিব ওরফে মাছ হাবিবসহ বিভিন্ন পর্যায়ের বিতর্কিত ব্যক্তি। যাদেরকে কৃষক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে সরকারী বিভিন্ন দপ্তর থেকে নানা সুযোগ-সুবিধা আদায় করা হচ্ছে। এছাড়াও লিচু মেলার নামে ঈশ্বরদীর বিভিন্ন ব্যবসায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আদায় করছেন লক্ষ লক্ষ টাকা চাঁদা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, লিচু মেলার নামে ঈশ্বরদীতে যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তারা সবাই আওয়ামীলীগের লোক! বিগত সময়ে তারা আওয়ামীলীগের দলীয় সব ধরণের কর্মসূচী সক্রিয়ভাবেই পালন করেছে। সেখানে তাদের আমন্ত্রণে বিএনপি দলীয় মন্ত্রী আসবেন এটা দূঃখজনক।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফ জানান, আওয়ামী দোসর ও আত্মস্বীকৃত আওয়ামী কৃষকদের আয়োজনে আয়োজিত লিচু মেলায় বিএনপি সরকারের মন্ত্রী আসবেন এটা দুঃখজনক। এবিষয়ে দলীয় কোন সিদ্ধান্ত আছে বলে তিনি জানেন না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা লিচু মেলার আয়োজন করছেন তারা সবাই আওয়ামীলীগের লোক এবং আওয়ামীলীগ। বিষয়টি মন্ত্রী মহোদয় সহ দলের উচ্চ পর্যায়ের তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এবিষয়ে সিদ্দিকুর রহমান কুল ময়েজ বলেন, লিচু মেলা করার জন্য আমরা একাধিক মন্ত্রীর সাথে যোগাযোগ করেছিলাম। শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রী মহোদয় আমাদের লিচু মেলায় আসবেন। এজন্য আমাদের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com