বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে ইঞ্জিন চালিত নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা ঈশ্বরদীর জয়নগর শিমুলতলায় বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ইঞ্জিন চালিত নসিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ঈশ্বরদী থেকে দুটি মোটরসাইকেল পাকশি অভিমুখে যাবার সময় বিপরিতমুখি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরেকটি মাইক্রোবাস মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২জনের মৃত্যু হয়। অন্যজনকে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার রুপপুর মোড়ের লালনের ছেলে ইব্রাহীম(১৯)জহুরুল ইসলামের ছেলে জয় (২০) ও নরসিংদি জেলার মনোহরদি থানার কুচিরচর গ্রামের মজিবর রহমানের ছেলে ইমন(২২)। ইমন ঈশ্বরদী ইপিজেডে কর্মরত ছিল।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল ও ১টি মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে মাইক্রেবাসের চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com