মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা।
পাবনার ঈশ্বরদীতে রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে বাড়ির পার্শ্ববর্তী আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ফিরোজ আলী ওরফে ফরজের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর আগে স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকে রফিকুল নেশাগ্রস্ত হয়ে পড়েন। হেরোইনসহ বিভিন্ন নেশায় তিনি আসক্ত ছিলেন। একমাস আগে মাদক মামলায় জামিন পেয়েছেন তিনি। কোনো কাজকর্ম করতেন না। নেশার টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে প্রায়ই খারাপ আচরণ করতেন।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জুলহাস উদ্দিন বলেন, রফিকুলের মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com