বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২- আহত ৪

Reading Time: < 1 minute

ঈশ্বরদী,পাবনা সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং চারজন আহতের ঘটনা ঘটেছে। আজ দুপুর সোয়া একটায় দাশুড়িয়া-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া মালিথা ফিলিংস্টেশনের সামনে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোঃ আব্দুস সালাম সেলু (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত সেলু নাটোরের বড়াইগ্রাম থানার পূর্ণকলস এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজির চালক দাশগ্রামের মোঃ মোরশেদ আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৫) মারা যায়।
পুলিশ জানায়, কুষ্টিয়া-উ ১১-০০৭৪, নম্বরের একটি মালবাহী একটি ট্রাক বেপোরোয়া গতিতে কুষ্টিয়া থেকে রাজশাহীর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে অপর দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার আব্দুস সালাম সেলুকে মৃত ঘোষণা করে। এসময় ড্রাইভার সহ অপর পাঁচজনের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতরা হলেন, পাবনার সদরের ভাড়ারার মোঃ আঃ মান্নানের ছেলে মোঃ সজীব হোসেন (১৮), নাটোর বড়াইগ্রামের মোঃ আব্দুল মান্নানের স্ত্রী মোছা: মিনা খাতুন এবং কন্যা রুমি খাতুন (১৪)। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com