সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে দ্রুতগতির ট্রাকের চাপায় মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। আহত হয়েছে মোটর সাইকেলের এক আরোহী।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বহরপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এসময় আব্দুল হাকিম (৩৫) নামে আরেক আরোহী গুরুতর আহত হয়। নিহত মোঃ বাবলা (৩২)নাটোর জেলার লালপুর উপজেলার মহরকয়া গ্রামের মোঃ জিন্নাহর ছেলে।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর অপু কুমার মন্ডল জানান, ঈশ্বরদী থেকে পাবনাগামী মোটর সাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এ সময় ২জন আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ বাবলাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম শামীম জানান, দু’জনকে হাসপাতালে আনা হলে মোঃ বাবলাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুল হাকিম চিকিৎিসাধীন রয়েছে।