মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ভটতটি মুখোমুখি সংঘর্ষ: চালক নিহত

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা:
ঈশ্বরদীতে বালু ভর্তি মিনি ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ভটভটি চালক মতলেব হোসেন (৫০) মারা গেছেন। শুক্রবার (১৭ জুন) ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সে উপজেলার কলেরকান্দি বটতলা এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের সরাইকান্দি গ্রামে (পাবনা-নাটোর মহাসড়ক) বালু ভর্তি মিনি ট্রাক ও যাত্রীবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভটভটি চালক উপজেলার কলেরকান্দি বটতলা এলাকার মৃত ভোলা প্রামানিকের ছেলে মতলেব হোসেন (৫০), যাত্রী নওদাপাড়া গ্রামের সলিম হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২২), পৌর শহরের ফতে মোহাম্মদপুর এলাকার সৈয়ব আলীর ছেলে শামসুল হোসেন (৪০) ও আরামবাড়িয়া গ্রামের ভানু (৫০) গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদের মধ্যে ভটভটি চালক মতলেব হোসেনসহ তিনজনের অবস্থা অবণতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। মতলেব হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকাল ৩টায় তিনি মারা যান।
মতলেব হোসেনের ছেলে সুজন হোসেন জানান, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথিমধ্যে রাজশাহীর বানেশ্বর এলাকায় তিনি (মতলেব হোসেন) মারা যান।
পাকশী হাইওয়ে পুলিশের এএস আই বেলাল হোসেন জানান, পুলিশ বালু ভর্তি ট্রাক আটক করেছে। পুলিশ যাওয়ার পূর্বেই ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com