বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

News Headline :
পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম ঢাকায় গ্রেপ্তার- ১ হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে  পাবনা জেলা তাতী দলের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন সাগর সভাপতি বাহারুল সম্পাদক ইমাদুল সাংগঠনিক পাবনায় এসআরবি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি

পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার মুলাডুলি রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ঈশ্বরদী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে জানতে পারে, ওই এলাকা সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন। এরপর সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ইনচার্জ খাইরুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেনের ছাদ অথবা দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ায় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি বর্তমানে সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com