বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম ঢাকায় গ্রেপ্তার- ১ হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে  পাবনা জেলা তাতী দলের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন সাগর সভাপতি বাহারুল সম্পাদক ইমাদুল সাংগঠনিক পাবনায় এসআরবি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ পাবনায় শশুর বাড়ির ওয়ারিশের জমি দখলে নিল এক সচিব থানায় অভিযোগের পরেও মামলা হয়নি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা

রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম ঢাকায় গ্রেপ্তার- ১

রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম ঢাকায় গ্রেপ্তার- ১

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে সহযোগিতাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে করার দায়ে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাইফুল আলম ড্যানিকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫, রাজশাহী সদর কোম্পানি এবং এসআরবি-১, উত্তরা ক্যাম্পের অভিযানিক দল।
মঙ্গলবার বেলা ১২টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গত ৭ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মথুরডাঙ্গা (সুজানগর) এলাকার মিতালী ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। আহত মোঃ জাহিদ হাসান (৪৮) রাজশাহী মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী অভিযান কমিটির প্রধান উপদেষ্টা এবং শাহ মখদুম থানা বিএনপির সহসভাপতি।
এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় পূর্ববিরোধের জেরে সাইফুল আলম ড্যানিসহ কয়েকজন তাঁর ওপর হামলা করা হয় । এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জাহিদের স্ত্রী বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলা করেন। ৮ নভেম্বর দায়ের করা মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ড্যানি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com