বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

News Headline :
পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু রাজশাহী নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে মৃত্যু, যুবকের পরিচয় মেলেনি রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম ঢাকায় গ্রেপ্তার- ১ হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে  পাবনা জেলা তাতী দলের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন সাগর সভাপতি বাহারুল সম্পাদক ইমাদুল সাংগঠনিক পাবনায় এসআরবি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু

১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে উদ্বোধনী বিশেষ ট্রেন। এ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। উদ্বোধনী যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে।

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা-ঢাকা রুটে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর অনলাইন টিকেট বিক্রি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর থেকে। ট্রেন দুটির ভাড়া নির্ধারণ করা হয়েছে নন-এসি ৩২৫ টাকা, এসি চেয়ার ৮১৭ টাকা এবং এসি কেবিনের প্রতি আসন ৯৭৮ টাকা।
আজ সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকেট নির্ধারিত সময় অনুযায়ী যাত্রার ১০ দিন আগে সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।
আগামী ১৯ নভেম্বর পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনের পরদিন ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত বাণিজ্যিক চলাচল।
পাবনার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালুর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় এই রেল যোগাযোগ বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
এদিকে, ১৯ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে এবং বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন শিমুল বিশ্বাস এমপি। এ লক্ষ্যে গত ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় পাবনা সার্কিট হাউসে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিষু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারসহ জেলার প্রায় সব রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় ম্যানেজার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। পাবনাবাসীর স্বপ্নের ঢাকা-পাবনা ট্রেন উদ্বোধনকে সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে উদ্বোধনী বিশেষ ট্রেন। এ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। উদ্বোধনী যাত্রার টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। ওই দিন উদ্বোধনী ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী শুধু ঈশ্বরদী স্টেশনে যাত্রাবিরতি করবে।
নিয়মিত চলাচলের সময়সূচি অনুযায়ী, ২০ নভেম্বর থেকে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশে বেলা ৩টা ২৫ মিনিটে ছেড়ে আসবে। অন্যদিকে, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে সকাল ৮টায়।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি মধ্যবর্তী স্টেশন হিসেবে ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com