admin
- ৯ নভেম্বর, ২০২৬ / ১৪ Time View

গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুজ্জামান (৫০)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব ডিঙ্গী এলাকার মৃত পাষান শেখের ছেলে।
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাত ৭টা ১০ মিনিটে পাবনা সদর থানার বালিয়াহালট মডেল মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুজ্জামান (৫০)। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার পূর্ব ডিঙ্গী এলাকার মৃত পাষান শেখের ছেলে।
এসআরবি-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
Post Views: 11