বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার রাজশাহীতে মাদকবিরোধী কমিটির উপদেষ্টাকে কুপিয়ে জখম ঢাকায় গ্রেপ্তার- ১ হাইকোর্টে রিট দাখিল সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগে  পাবনা জেলা তাতী দলের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন সাগর সভাপতি বাহারুল সম্পাদক ইমাদুল সাংগঠনিক পাবনায় এসআরবি অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রাজশাহীর চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ পাবনায় শশুর বাড়ির ওয়ারিশের জমি দখলে নিল এক সচিব থানায় অভিযোগের পরেও মামলা হয়নি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা

রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

রাজশাহী বিমানবন্দর ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানাধীন বিমানবন্দরের প্রধান ফটকের সামনে ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করেছে যৌথ আভিযানিক দল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে এসআরবি-৫-এর সিপিএসসি কোম্পানি ও সদর কোম্পানি এবং রাজশাহী মহানগর পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গ্রেনেড দুটি উদ্ধার করেন।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় এসআরবি-৫, রাজশাহীর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এসআরবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের প্রধান ফটকের সামনে গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে যৌথ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় ফুলগাছের মধ্য থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com