সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আরেকজন আশঙ্কাজনক

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদী উপজেলায় দুটি মোটরসাইকেল সাইকেল ও অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আওতাপাড়া-রুপপুর আঞ্চলিক সড়কের কদিমপাড়া দরগার সামনে এঘটনা ঘটে।
নিহত হলেন- আওতাপাড়ার গড়গড়ী গ্রামের মোটরসাইকেল ব্যবসায়ী রবি মোল্লার ছেলে রাফিক (১৫)। আহত হলেন – দিয়ার সাহাপুর গ্রামের বাদশা ফকিরের ছেলে রুবেল ফকির (৩২)।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, রফিক মোটরসাইকেল যোগে রূপপুরের দিকে যাচ্ছিল, অপরদিকে রূপপুরে দিক থেকে একটি মোটরসাইকেল ও অটোরিকশা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে রাফিক ঘটনাস্থলেই মারা যান আর গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি অরবিন্দ সরকার।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com