মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেল চোর আটক

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা।
পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে ধরে গাছের সঙ্গে বেঁধে মারধর করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (১৭ আগষ্ট) সকালে ১১টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের মজিবর রহমানের ছেলে আজম হোসেন ও সাহাপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার বয়েন উদ্দিনের ছেলে সুমন আলী ।
স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের আলতাব হোসেন বাড়ির সামনে তাঁর হোন্ডা কোম্পানীর লিভো ১১০ সিসি মডেলের মোটর সাইকেল রেখে বাড়িতে ঢুকে। এসময় গোলাম আযম ও সুমন আলী আলতাব হোসেনের বাড়ির সামনে এসে দ্রæত নকল চাবি দিয়ে মোটর সাইকেল খুলে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন দেখে চিৎকার চেচামেচি শুরু করলে প্রতিবেশিরা দৌড়ে এসে মোটর সাইকেলসহ দু’জনকে আটক করে। পরে দু’জনকে গাছের সঙ্গে বেঁধে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে । ঈশ্বরদী থানার উপ পুলিশ পরিদর্শক সোহেল রানা জানান, আটক দুইজনকে থানায় আনা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com