মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে দু’পক্ষের গোলাগুলিতে ১৫ জন আহত

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী, পাবনা:
পাবনার ঈশ্বরদীতে হাট ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুণ্ডলিয়া গ্রামের নাছিরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চরগড়গড়ি আলহাজ্ব মোড়ের দৈনিক হাটের ইজারা পান চরকুরুলিয়ার আবদুল্লাহ আল কাফি। অপরদিকে চরগড়গড়ি মাদরাসা মোড় হাটের ইজারা পান একই গ্রামের গোলাম সারোয়ার। দৈনিক হাট ও সাপ্তাহিক হাটের ইজারা নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে রোববার সন্ধ্যায় চরকুরুলিয়ার নাছিরের ঘাটে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঈশ্বরদীর থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, হাট নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় গোলাগুলি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস জানান, হাটের ইজারা নিয়ে বেশ কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সন্ধ্যায় দুপক্ষের সংঘর্ষের খবর পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com