মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত

Reading Time: < 1 minute

এম আর রাসেল হোসাইন, ঈশ্বরদী পাবনা:
পাবনা ঈশ্বরদীতে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মিঠু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (১৮ জুলাই) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ঈশ্বরদী হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে দাশুড়িয়ামুখী একটি দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং প্রাইভেটকারের সামনের অংশ ভেঙে যায়। এতে দুই যানবাহনের ৬ জন আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে সিএনজি চালক মিঠুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ৯টার দিকে নাটোরের বনপাড়ায় মারা যান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। পাকশী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নিহত মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com