বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

পাবনার ঈশ্বরদীতে বিদেশি নারীকে উত্ত্যক্ত করায় যুবকের ৩ মাসের কারাদণ্ড

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈম্বরদী পাবনা:

বিদেশি এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস এ আদেশ দেন। সজিবুল ইসলাম রুবেল ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আমবাগান পুলিশ ফাঁড়ির এ টি এস আই সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায় উত্ত্যক্ত করতেন সজিবুল ইসলাম রুবেল। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের কলেজ রোডের বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল ফের উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড দেন। এ বিষয়ে পিএম ইমরুল কায়েস জানান, প্রকল্পের কাজে যাওয়া-আসার পথে ওই বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতেন। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com