বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুবৃত্তরা।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদাদাত:

পাবনার ঈশ্বরদীতে আনোয়ারা খাতুন (৭০)নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনোয়ারা ঈশ্বরদী স্কুল পাড়া এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।
বুধবার (৩১মার্চ) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঈশ্বরদী স্কুল পাড়ার নিজ বাড়ি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানায়, নিহত আনোয়ারার তিন ছেলে ও দুই মেয়ে চাকরী/ব্যাবসার সুবাদে ঢাকায় বসবাস করেন। আনোয়ারা তার স্বামীকে নিয়ে স্কুলপাড়ায় ওই বাড়িতে থাকতেন। তার স্বামী মানসিক ভারসাম্যহীন। এই সুযোগে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে।
নিহতের ছেলে বুধবার সকাল থেকে তার মায়ের মোবাইল ফোনে একাধিকবার ফোনে দিয়ে না পেয়ে তার বন্ধুকে বাড়ির খোঁজ নিতে বলে। তার বন্ধু সন্ধ্যায় গিয়ে ঘরের মধ্যে বৃদ্ধা আনোয়ারার রক্তাক্ত লাশ দেখতে পান। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন ও পরে পুলিশকে খবর দেয়া হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান আসাদ বলেন, সংবাদ পেয়ে ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। কি কারণে হত্যা করা হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com