বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনার ঈশ্বরদীতে ভুয়া জেলা সহকারী জজ আটক

পাবনার ঈশ্বরদীতে ভুয়া জেলা সহকারী জজ আটক পাবনার ঈশ্বরদীতে ভুয়া জেলা সহকারী জজ আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা:

পাবনার ঈশ্বরদীতে ভুয়া জেলা সহকারী জজ পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা করায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ‎মঙ্গলবার (৩১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে ঈশ্বরদী থানায় এ ঘটনা ঘটে।

‎পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি এক নারীকে সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে নিজেকে যশোর জেলার সহকারী জজ হিসেবে পরিচয় দেন। তিনি পুলিশের কাছে রাতভর থাকার জন্য জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ ব্যবহারের অনুমতি চান। তবে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাৎক্ষণিকভাবে তার পরিচয় যাচাই শুরু করেন।

‎পরে পুলিশ নিশ্চিত হন, তিনি ভুয়া বিচারক। ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। ‎আটক ব্যক্তির নাম সৈয়দ জিয়া পীর মোহাম্মদ আলী ওরফে জিয়া। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বাগমারা গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে।

স্থানীয়দের মতে, তিনি পূর্বে ভূমি অফিসে তহশিলদার হিসেবে কর্মরত ছিলেন। অনৈতিক কর্মকা-ের কারণে তার চাকরি চলে যায়। ‎ঘটনার সময় তার সঙ্গে থাকা নারী দ্রুত স্থান ত্যাগ করেন। ‎

‎ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ের পর তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com