মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদীতে মটরসাইকেল দূর্ঘটনায় ১ পথচারীর মৃত্যু

Reading Time: < 1 minute

এমআর রাসেল হোসাইন:
পাবনা ঈশ্বরদী সলিমপুর ইউনিয়নে জয়নগরে বেপরোয়া ভাবে মোটরসাইকেল দূর্ঘটনায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহত ঐ বৃদ্ধার নাম আকলিমা খাতুন।।তার বাড়ি সলিমপুর ইউনিয়নের কোলেরকান্দি গ্রামের মরহুম আসাদ প্রামাণিকের স্ত্রী। সোমবার (৪ জুলাই) দুপুর ১২ টায় সলিমপুর ইউনিয়ন পরিষদের গেটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে আকলিমা খাতুন রাস্তা পারাপার সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে আকলিমা খাতুন কে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানান।
তারা আরো জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী নিয়ে প্রায় ৭০-৮০ কিলো গতিতে ছূটে আসছিলেন ইউনিয়ন পরিষদের দিকে। মোটরসাইকেল আরোহী ওই চালকের নাম ফয়সাল আহম্মেদ।সে উপজেলার পাকশি ইউনিয়নের নতুন রুপপুর মোহাম্মদ আলীর ছেলে।সে রূপপুর আণবিকের রোসেম কোম্পানিতে চাকরি করেন। ঈশ্বরদী থানার এস আই শীতল জানান, মারাত্মক আহত আকলিমা খাতুনকে ঈশ্বরী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, নিহত বৃদ্ধ মহিলা তার ছেলের বউকে সাথে নিয়ে ইউনিয়ন পরিষদে ছবি উঠানোর জন্য এসেছিলেন। ছবি উঠানো শেষে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়া মাত্রই মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ঘটনাস্থল থেকে চালক ফয়সাল ও তার বাইক আটক করে সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথার কাছে হস্তান্তর করে এলাকাবাসি। ঈশ্বদীর থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, তদন্ত করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com