বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন

পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

Reading Time: 2 minutes

সংবাদ বিজ্ঞপ্তি, গোয়েন্দা শাখা, পাবনা :

পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমরান হোসেন রনো (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা। গ্রেফতারকৃতের হেফাজত থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ১২ (বারো) গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা।

জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-৯৬, তারিখ-০৯/০৯/২০২৬ খ্রিঃ এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঈশ্বরদী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে ১০/০৯/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০:১৫ ঘটিকায় ঈশ্বরদী থানাধীন আলহাজ্ব মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লকো কলোনী, ফতেহ মোহাম্মদপুর উত্তর এলাকায় জনৈক ইমরান হোসেন রনোর টিনশেড পাকা বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাঁদের নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশের একটি দল মাইক্রোবাসযোগে ডিবি পুলিশের জ্যাকেট পরিহিত অবস্থায় ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে ১০/০৯/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০০:৫০ ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।  আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হলে আসামি নিজ হাতে তার পরিহিত প্যান্টের সামনের বাম পাশের পকেট থেকে একটি নীল রঙের পলিথিনের জীপার ব্যাগ বের করে দেয়। উক্ত জীপার ব্যাগের ভেতর থেকে ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ডিজিটাল পরিমাপক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করে মোট ওজন ১২ (বারো) গ্রাম পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা। পরবর্তীতে ১০/০৯/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় পর্যাপ্ত বৈদ্যুতিক ও টর্চলাইটের আলোতে বিধি মোতাবেক উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে পাবনার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে পাবনা জেলার বিভিন্ন এলাকার মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির পরিচয়, মোঃ ইমরান হোসেন রনো (৩৪), পিতা- মৃত মোক্তার হোসেন, মাতা- মোছাঃ নাছিমা খাতুন
সাং- লকো কলোনী, ফতেহ মোহাম্মদপুর উত্তর, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন। মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা গোয়েন্দা শাখা, পাবনার মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com