মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার ঈশ্বরদী বিমান বন্দর চালু কৃষির উন্নয়ন ও গরীব শিশুদের স্কুল প্রতিষ্ঠায় মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

এম,আর রাসেল, ঈশ্বরদী পাবনা:
দীর্ঘদিন বন্ধ থাকা ঈশ্বরদী বিমান বন্দর পূনরায় চালু,গরীব শিশুদের বিনা খরচে শিক্ষাদানের জন্য মজার স্কুল প্রতিষ্ঠা ও ঈশ্বরদীর কৃষির উন্নয়ন কল্পে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের কলেজ রোডস্থ এক্সক্লুসিভ গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা মেজর (অব:) ইমরুল আলমের বাড়িতে এ সভার আয়োজন করা হয়। সভায় এক্সক্লুসিভ গ্রুপ ও ইমরুল গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) ইমরুল আলমের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা ও সাবেক ভিপি খন্দকার শহিদুল আলম পাখি, ঈশ্বরদী পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও আওয়ামীলীগ নেতা আশরাফুল আবেদীন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি এড.হেদায়েত উল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আওয়ামীলীগনেতা মেজর (অব:) ইমরুল আলম বলেন, ঈশ্বরদী বিমান বন্দর পুন: চালুর তদারকি কমিটি কমিটি গঠন করে শীঘ্রই কাজ শুরু করা হবে। একই সাথে তিনি ঈশ্বরদীতে কৃষির উন্নয়ন করে বিশ্বের বুকে দেশের কৃষিপণ্যের অবস্থান সৃষ্টি করা ও আগামি জানুয়ারি থেকে ঈশ্বরদীর গরীব শিশুদের বিনা খরচে শিক্ষাদানের জন্য মজার স্কুল প্রতিষ্ঠা করার ঘোষনা দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com