সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনার জালালপুরে যুবককে কুপিয়ে আহত

Reading Time: < 1 minute

মোবারক বিশ্বাস, পাবনা:

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহিন খান নামে একজনকে কুপিয়ে গুরত্বর আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধায় জালালপুর চকলোহাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিন ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। গুরত্বর আহত শাহিন খান পাবনা জেনারেল হাসপাতালে অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত শাহিন খানের ছোট ভাই সোহেল খান বাদী হয়ে শুক্রবার রাতেই পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে পুর্ব পরিকল্পিতভাবে জালালপুর গ্রামের মোঃ জিন্নাহ মন্ডল’র নেতৃত্বে অজ্ঞাতনামা ১৫/২০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে শাহিন খানের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় শাহিন খান গালিগালাজ করতে নিষেধ করলে সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরত্বর জখম করে। এ সময় আহতের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com