মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

পাবনার বিভিন্ন থানা ও ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ সুপার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি  এবং পুলিশি সেবার মান বাড়াতে বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প পরিদর্শন করেছেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ।  ৩০ মে (শনিবার) তিনি জেলার আমিনপুর থানা, বেড়া মডেল থানা, সাঁথিয়া থানা এবং কাশিনাথপুর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানা গুলোর দাপ্তরিক ও সার্বিক কার্যক্রম, ডিউটি রেজিস্টার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি থানা কম্পাউন্ড ও অফিসের অভ্যন্তরীণ পরিবেশ ঘুরে দেখেন এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় ও সেবার পরিবেশ উন্নত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
থানা ও ক্যাম্পের কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, “জনগণের দোরগোড়ায় দ্রুত, নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। কোনো সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানির শিকার না হন, সেদিকে কঠোর নজরদারি রাখতে হবে।” তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, “পাবনা জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।” এ বিষয়ে তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল ও উন্নত করতে হলে পুলিশকে শতভাগ আন্তরিকতা, জবাবদিহিতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করতে হবে। পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে এনে একটি নিরাপদ ও শান্তিময় পাবনা গড়ে তোলাই জেলা পুলিশের মূল লক্ষ্য।
এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), তদন্ত কেন্দ্র ও ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com