বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার বেড়ায় চায়না জালে অভিযান উদ্ধারকৃত মালামাল ধ্বংস

Reading Time: 2 minutes

বেড়া, পাবনা প্রতিনিধি:
পাবনার বেড়া পৌরসভাধীন ২ নং ওর্য়াড বনগ্রাম উত্তর এ চায়না দোয়াইর জাল তৈরীর কারখানার সন্ধান মিলেছে । ২ নংওর্য়াড বাসিন্দা (১)বিশ্বজিৎ কুমার হালদার, পিতা মৃত পরেশ হালদার,(২) ঈশ্বর হালদার, পিতা মৃত শিমত হালদার নিজ বসতবাড়িতে এ কারখানা গড়ে তুলেছিলেন। সাংবাদিকদের সহযোগীতায় ৯ জুলাই শুক্রবার বিকালে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মো:সবুর আলী কারখানা গুলোতে অভিযান পরিচালনা করে অবৈধ ৫০০ পিছ আয় তাকার চিকন জি আই তারের তৈরী ফ্রেম যাহা দোয়াইর জাল তৈরি সরঞ্জাম হিসাবে ব্যবহৃত। অনুমান ৩০০ ফুট নাইলন সুতার জাল যাহা চায়না দোয়াইর জাল তৈরীর সরঞ্জাম হিসেবে ব্যবহৃত এসব মালামাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে।

এসময় প্রত্যক্ষদর্শী কাউকে না পাওয়ায় তাদের বিরুদ্ধে কোনো মামালা/জরিমানা কারা হয়নি। কারখানা গুলোতে প্রতিদিন শত শত মিটার এ চায়না দোয়াইর জাল তৈরী হচ্ছিল। এ জাল বেড়ার হাট বাজার সহ আশপাশের বিভিন্ন উপজেলার হাট বাজারের ক্রয়-বিক্রয় হচ্ছিল। বর্ষা মৌসুমে বিভিন্ন কৌশলে মাছ ধরে থাকেন জেলেরা।অনেকে আবার শখের বসে ও মাছ নিধন করে থাকেন।তবে এবারের মৌসুমে বাজারে এসেছে চায়না দোয়াইর জাল। বেড়ায় এই চায়না দোয়াইর জাল বিস্তার লাভ করেছে। বিশেষ করে হুরা সাগর, পদ্মা নদী এই অঞ্চলে মাছ বেশি পাওয়া যায়। নদ-নদী খাল বিলে নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার শুরু হয়েছে চায়না দোয়াইর জালের ব্যবহার। এটি কারেন্ট জালের চেয়েও সূক্ষ্ম। এই জালে মা মাছ সহ পোনামাছ গুলো সহজেই ধরা পড়ছে। আর এই চায়না দোয়াইর জাল ব্যবহার সম্পকে অনেকেই জানেন না এর সুফল- বিফল কি। অবাধে এই জাল দিয়ে মা মাছ মারার কারণে এ বছর মাছের অভাব দেখা দিতে পারে। হুরা সাগরে /সন্ধা হলেই এই চায়না দোয়াইর এর ফাঁদ পাতে কিছু অসাধু জেলেরা।ছোট মাছ থেকে শুরু করে শামুক,ঝিনুক,পোকামাকড়,ব্যাঙ,কাঁকড়া, সাপ কোনো কিছুই এর হাত থেকে রক্ষা পায়না ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com