মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

News Headline :
১৭ বছর পর বাড়ছে শিক্ষকদের উৎসব ভাতা পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জন সার ডিলারকে অর্থদন্ড পাবনায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ রোগীর স্বজনদের বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার রাজশাহী বিভাগে ৫ জেলায় শুরু তিন সপ্তাহের বিশেষ হাম টিকাদান কর্মসূচি পাবনা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসকে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক সংবর্ধনা পাবনায় বড় ধরণের হামের কোন সংক্রমন নেই টিকাদান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে-স্বাস্থ্য সচিব পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসায় স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে রাসায়নিক সতর্কতা, সরানো হলো কর্মীদের রাজশাহী প্রেসক্লাব থেকে সেচ্ছায় অব্যাহতি নিলেন রেজাউল করিম ও শামসুল রহমান

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জন সার ডিলারকে অর্থদন্ড

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার মজুত রেখে বিক্রি না করা এবং অধিক মূল্যে বিক্রির অভিযোগে তিন জন সারের ডিলার কে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

সোমবার ৬ এপ্রিল দুপুরে অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান সহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ভাঙ্গুড়া বাজার ও শরৎনগর বাজার এলাকায় সার মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অভিযোগে দুই সারের ডিলার কে অর্থদণ্ড করা হয়। তারা হলেন ভাঙ্গুড়া বাজারের মোঃ হোসেন হায়দার এবং শরৎনগর বাজারের মোঃ মিজানুর রহমান। কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(ঠ) ধারা লঙ্ঘনের দায়ে তাদের প্রত্যেক কে ১০ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।

এছাড়া অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ভাঙ্গুড়া বাজারের মোঃ জায়েদ হায়দার কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com