বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পৌরসভার উদ্যোগে ৩০ পিস রাবিক্স ভ্যাকসিন হস্তান্তর করেন পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পৌরসভার উদ্যোগে ৩০ পিস রাবিক্স ভ্যাকসিন হস্তান্তর করেন পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান।

Reading Time: 2 minutes

গিয়াস উদ্দিন ভাঙ্গুড়া
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্কে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে র‍্যাবিস (Rabix-VC) ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানমের কাছে ৩০ পিস র‍্যাবিস ভ্যাকসিন তুলে দেন। এ সময় তিনি জানান, পৌরসভার পক্ষ থেকে প্রতি মাসে নিয়মিত আরও ৩০ পিস করে ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগীদের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিনের সংকট ছিল। সরকারি সরবরাহ না থাকায় অনেক রোগী কে বাধ্য হয়ে বাইরে ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিতে হতো। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগীদের দুর্ভোগ কমাতে এবং জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে পৌর প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম বলেন, সরকারি সরবরাহে ভ্যাকসিনের ঘাটতি থাকায় পৌরসভার কাছে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পৌর প্রশাসনের পক্ষ থেকে আজ ৩০ পিস র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রতি মাসে আরও ৩০ পিস করে ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এতে জলাতঙ্কের ঝুঁকিতে থাকা রোগীরা অনেকটাই উপকৃত হবেন।
তিনি পৌর প্রশাসকের এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের দ্রুত ভ্যাকসিন প্রদান করা সম্ভব হবে এবং তাদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান বলেন, মানুষের জীবন রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পৌরসভার পক্ষ থেকে সবসময় সহযোগিতা করা হবে। জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হওয়ায় আক্রান্ত রোগীদের দ্রুত ভ্যাকসিন দেওয়া অত্যন্ত জরুরি। সে বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভার পক্ষ থেকে এই ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com