শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া, পাবনা :
বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা।  শুক্রবার ২৪ জুলাই ২০২৬ বিকালে ৭ দিন পর উল্টো রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। রথযাত্রা উদযাপন কমিটি পাথরঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কালিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন,পূজা অর্চনা সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের বিশ্ব-ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় উল্টো রথযাত্রা টি ভদ্রপাড়া মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে  কালিবাড়ি কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।
রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুন বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ।এজন্য ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com