সোমবার, ১৫ Jun ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন

ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া, পাবনা :
পাবনার ভাঙ্গুড়ার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  বুধবার ২২ এপ্রিল বিকেলে পার-ভাঙ্গুড়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনারের মাধ্যমে সন্মান জানিয়ে অবশেষে পার-ভাঙ্গুড়া কবরস্থান সংলগ্ন ঈদগাঁ মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। ভাঙ্গুড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প অর্পণ করা হয়। পাবনা জেলা পুলিশ লাইনের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা কে গার্ড অব অনার দিয়ে সন্মান প্রদান করেন। এক মিনিট নীরবতা পালন শেষে পার-ভাঙ্গুড়া ঈদগাঁ মাঠে জানাজা এবং মাঠ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাষ্টার কে গার্ড অব অনার দিয়ে সন্মানিত করেন ভাঙ্গুড়া থানার ওসি তদন্ত মোঃ আরিফুল ইসলাম, পাবনা পুলিশ লাইনের এস আই সবুজার হোসেন ও তার দল।
বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মাষ্টারের জানাজা নামাজে উপস্থিত ছিলেন,পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হেদায়েতুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক ব্যক্তি সহ গণমাধ্যমকর্মীবৃন্দ।  বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়ি টলটলীপাড়াতে সকাল সাড়ে ১০টায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী,১ সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com