সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার সাঁথিয়ায় দাড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে পিকআপের চালক ও হেলপার নিহত।

Reading Time: < 1 minute

এম.এইচ মাশুক, পাবনা:
পাবনার সাঁথিয়ায় পাথর বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে পিকআপ কার্ভাড ভ্যানের চালক নিহত হয়েছেন। গুরত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর পিকআপ ভ্যানের হেলপারও মারা যায়। পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া আমাইকোলা সরিষা উচু ব্রিজের কাছে আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানা পুলিশ পাথর বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসেন।
নিহতরা হলেন, কিশোর গঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮) ও একই উপজেলার চাতরাকান্দি গ্রামের জাহের মিয়ার ছেলে মনির হোসেন (১৯)।
পুলিশ জানায়, সরিষা উচু ব্রিজের কাছে পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা মোট্রো-ট- ১৩-২৯২২) দাড়িয়ে ছিল। এ সময় পিকআপ কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-৫১-২৯৪১)দাড়িয়ে থাকা ট্রাকের পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় পিকআপ কার্ভাড ভ্যানের চালক ঘটনাস্থলেয় মারা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা আহত মনির হোসেনকে উদ্ধার করে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করে।
মাধপুর হাইওয়ে থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দাড়িয়ে থাকা ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহত স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে নিহতদের লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com