বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

পাবনার সাঁথিয়ায় নিরাপদ সড়ক দিবসে ঝড়ল দুটি প্রান

Reading Time: < 1 minute

রফিকুল ইসলাম সান, সাঁথিয়া, পাবনা:

পাবনার সাঁথিয়ায় নিরাপদ সড়ক দিবসে, সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী শালী মাহবুবা (২৫)-দুলাভাই ফরমান আলী (৩৫) নিহত হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার ভিটেপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ফরমান আলী আমিনপুর থানার ভাটিকয়া চরপাড়া গ্রামের আনসার শেখের ছেলে। মাহবুবা মাধপুর চরপাড়া গ্রামের জামালের মেয়ে। তারা দুজন শালী-দুলাভাই। সাঁথিয়ার থানার এসআই হায়দার আলী নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, তারা দুজনেই গাজীপুরে ডিবিএল গার্মেন্টেস এ চাকুরি করতো। শুক্রবার রাতে মাধপুর ফরমান আলীর শশুর বাড়ি থেকে রাত ৮টা দিকে তাদের কর্মস্থল গাজিপুর যাচ্ছিল। পথি মধ্যে ভিটেপাড়া নামকস্থানে পৌছিলে যে কোন বড় বাস তাদেরকে চাপা দিলে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ভোরে লোকমারফত খবর পেয়ে বেড়া ফায়ার সার্ভিস ও থানা পুলিশের যৌথ উদ্যোগে লাশ উদ্ধার করে মাধপুর হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার খবর দিতে গেলে মাধপুর হাইওয়ে পুলিশের ফোন রিসিভ না হওয়ায় পরে ৯৯৯ এ ফোন দিয়ে হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়। এ দিকে ঘটনার ৩ ঘন্টা পার হলেও তাদের কোন খবর পাওয়া যায় নাই। পরে লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com