শনিবার, ২৫ Jul ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনার সাধুপাড়া কনফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মজিবুল হক লাজুক, পাবনা:

ব্যাপক আনান্দঘন ও উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে সাধুপাড়া যুবসমাজের আয়োজনে সাধুপাড়া কনফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। গতকাল সাধুপাড়া ঈদগাহ মাঠে বিকেলে ব্যাপক দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটির ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এলাকার যুবসমাজ মূলত অগ্রাধিকার ভূমিকা রেখে সুন্দর পরিবেশে টুর্নামেন্টটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। এ ঘোষণায় সারা দিয়ে এলাকার ছোট বড় সবাই মিলে ফুটবল টুর্নামেন্টে অংশ্রগহন করে। সবার সতশফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টে প্রায় ০৮ টি দলের দেখা পায় সাধুপাড়া কনফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট । প্রথম দিন থেকেই সাধুপাড়া ঈদগাহ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলা দেখতে এলাকা সহ আশাপাশের এলাকা থেকে উৎসুক দর্শক আসতে শুরু করে । তরুণদের চমৎকার খেলা ও পায়ের নৈপূর্ণ দেখে শত শত দর্শকরা মুহু মুহু করোতালি দিয়ে খেলাটিকে প্রানবন্ত করে তোলে । আর এ ফুটবল টুর্নামেন্টটি পরিচালনা করেন এলাকার লায়ন, নাদিম, মুয়াজ, রাজ, জিম, রেইন, মেসকাত, আবির সহ আরো অনেকে। গতকাল উক্ত টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় মেহরাবের (ব্রাজিল দল)  বনাম সাজিদের (মরোক্ক দলের) খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন এলাকার সাবেক ফুটবল খেলোয়াড় সাজ্জাত। তূমল হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে দুটি দল অত্যান্ত সুন্দর ভাবে ফাইনাল খেলাটি খেলে। দুই দলই অত্যন্ত আক্রমনাত্বক খেলা খেলায় খেলার নির্ধারিত সময় পার হলেও দুটি দলের কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলাটি ট্রাইবিগারে গিয়ে গড়ায়। ট্রাইবিগারে ব্রাজিল দলকে ২-১ ব্যবধানে হারিয়ে মরোক্ক দল বিজয়ী দল হিসেবে চ্যাম্পিয়ন কাপ নিজেদের করে নেয়। খেলা শেষে টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে কাপ তুলে দেন সাবেক পৌর আ:লীগ নেতা হাবিবুর রহমান স্বপন, পাবনা জেলার প্রত্যান্ত অঞ্চলের সংবাদ গ্রহণ কারী বিশিষ্ট সাংবাদিক ও শিল্পী মজিবুল হক লাজুক ও পাবনা জেলার একসময়ে সাবেক নামকরা খেলোয়ার জামানুল রশীদ ঝুল। চ্যাম্পিয়ন দল রানার্সআপ দল ও তৃত্বীয় স্থান নির্ধারণ কারী দল ও টুর্নামেন্টে সেরা খেলোয়ারদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সাধুপাড়া কনফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com