বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনার সুজানগরে ইউপি চেয়ারম্যানের হামলায় মহিলাসহ আহত ৫

Reading Time: < 1 minute

মনিরুজ্জামান মনির,সুজানগর পাবনা:
পাবনার সুজানগরে রাজনৈতিক প্রতিহিংসায় ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিনের হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্তর মা, বোন সহ ৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আহত ভায়না গ্রামের আব্দুল মালেক প্রামানিক স্ত্রী ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্তর মা শান্তি খাতুন (৪৫), শান্তর বোন সাথী খাতুন (২০), আব্দুর রশিদ প্রামানিকের ছেলে বাদশা (৩৮), আব্দুল মতিন শেখের ছেলে মাসুম শেখ (১৭), আব্দুল গনি শেখের ছেলে আলম শেখ (৩৫)। জানা যায় ভায়না ইউনিয়ন পরিষদের আমিন উদ্দিন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, ঐ সড়ক দিয়ে আলম নামক এক ব্যক্তি তার ছোট ছেলের সাথে করে হেঁটে যাচ্ছিল, আমিন উদ্দিন চেয়ারম্যানের মোটরসাইকেলের সাইট দিতে দেরি হলে, চেয়ারম্যান মোটরসাইকেল থেকে নেমে আলমের ছোট ছেলে কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আলম মারপিট শুরু করে। এই খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের লোকজন বোমা বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক তৈরি করে রাজনৈতিক প্রতিহিংসায় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শান্তর মা ও বোন সহ বেশ কয়েকজন বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। আহত ব্যক্তিদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাৎক্ষণিকভাবে দেখতে ছুটে যান, সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করলে, তার কোন বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় সুজানগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাননান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com