মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার সুজানগরে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

Reading Time: < 1 minute

এমজি সুলভ খান, পাবনা:
পাবনার সুজানগর উপজেলায় ছাগল জমির ফসল খাওয়াকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়, প্রতিপক্ষের লাইসেন্স করা বন্ধুকের গুলিতে এরশাদ সেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪-৫ জন আহত হয়েছেন। রবিবার (০৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের চলনা গ্রামের মাদারতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদ শেখ চলনা গ্রামের মাদারতলা এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে জমির ফসল ছাগলে খাওয়াকে কেন্দ্র প্রথমে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে দুই পক্ষই আবারও বড় ধরনের সংঘর্ষে হলে অপর পক্ষের  বিএনপির এক নেতা আজম বিশ্বাসের লাইসেন্স করা বন্ধুকের গুলিতে এরশাদ সেখ সহ  বেশ কয়েকজন গুরুতর আহত হয়।  আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ এরশাদ শেখকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আরও উত্তেজনা দেখা দেয় এবং বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সুজানগর থানার ওসি আব্দুল হান্নান মুঠো ফোনে নিশ্চিত করে বলেন ঘটনা এখন শান্ত আছে, ৩জন আসামি সহ বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com