মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনার সুজানগরে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,সুজানগর পাবনা:
“মহীয়সী বঙ্গমাতার চেতনা,অদম্য বাংলাদেশের প্রেরণা” প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী জহুরুল ইসলাম,মাঠ সংগঠক আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, খালেদা ফেরদৌস আশা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com