বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

পাবনায় অবরোধের সমর্থনে বিএনপি’র বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আরকে আকাশ, পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ডাকা ১১তম অবরোধ কর্মসূচির ২য় দিনে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সকল অংগসংঘটনের নেতা-কর্মীরা। আজ বুধবার সকালে পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের সিংগা বাইপাশ থেকে বের হয়ে ঢাকা-পাবনা মহাসড়কের গুরত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান বলেন, “দলীয় কর্মসূচি সফল করতে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এটা শুধু বিএনপির কর্মসূচি নয়, যারা দেশের গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছেন, তাদের সবার কর্মসূচি এটি।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com