রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনে ডা. আহমেদ মোস্তফা নোমানের লিফলেট বিতরণ

Reading Time: < 1 minute

আর কে আকাশ, পাবনা:
সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে পাবনায় লিফলেট বিতরণ করছে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ৯টায় পাবনার মালঞ্চি বাজারে পাবনা জেলা বিএনপি’র সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান এর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, কৃষকদলের সভাপতি শফিউল আলম শফি, জাসাস এর আহবায়ক খালেদ হোসেন পরাগ, তাঁতীদল নেতা মুন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন । এসময় ডা. আহমেদ মোস্তফা নোমান জনগণ ও দেশপ্রেমিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন। তিনি বলেন, অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত¡াবধায়ক সরকারের দাবি আদায় করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com