সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় আ.লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Reading Time: < 1 minute

মোঃ ফজলুল হক, পাবনা:
পাবনা সদর উপজেলার চর বাঙ্গবাড়িয়ায় সাইদুর প্রামাণিক (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন। নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, জুমআর নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েক জনকে সঙ্গে নিয়ে বসেছিলেন সাইদুর। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ঘিরে ধরে। তার সঙ্গীরা দৌঁড়ে পালিয়ে গেলেও দুর্বৃত্তরা তাকে এলোপাথারি গুলে করে হত্যা করে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, দুপুর ১টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। গত ইউপি নির্বাচন ও চর প্রতাপুরের জমি নিয়ে পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে স্থানীয় একাধিক সুত্র জানায়, নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার দূর সম্পর্কের চাচাতো ভাই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই তার সঙ্গে বিরোধ চলছিল। ওই নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন সাইদুর। এছাড়া চর প্রতাপপুর এলাকার বেশকিছু জমি নিয়ে আলাউদ্দিন মালিথার সাথে বিরোধ ছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com