বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় ঐতিহ্যবাহী বাণীবিণা কমপ্লেক্সের উদ্যোগে মাসব্যাপী বিক্রয় মেলা শুরু

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা:
পবিত্র রমজান উপলক্ষে পাবনায় ঐতিহ্যবাহী বাণীবিণা কমপ্লেক্সের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বিক্রয় মেলা।সকালে কমপ্লেক্স চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বানীবিনার নির্মাতা প্রতিষ্ঠান নদী বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ সালাউদ্দিন ভ‚ইয়া।প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বক্তব্য দেন শাহজালাল ইসলামী ব্যাংকের পাবনা শাখার ব্যবস্থাপক মো: রাশেদুর জামান, বাণী-বিণা কমপ্লেক্সের পরিচালক মো: সাইফুর রহমান, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম ও এমোর্ট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন ভ‚ইয়া বলেন, আগামী ২৫ সালের মধ্যেই চালু হচ্ছে এই কমপ্লেক্সটির তিনতলা বিশিষ্ট মার্কেট। যা হবে পাবনার মধ্যে সবচেয়ে অভিজাত এবং অনিন্দ্য সুন্দর স্থাপনা। রমজান উপলক্ষে মাসব্যাপী এ মেলায় এবার এ মার্কেটের দোকন বিক্রিতে ১০ থেকে ২০ শতাংশ ছাড়সহ দীর্ঘমেয়াদী কিস্তি ও ব্যাংক ঋন সুবিধার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com