রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ

Reading Time: 2 minutes

ওহিদুল ইসলাম সোহেল,
পাবনায় আব্দুল গনি (৪৫) নামে এক জামায়াত কর্মীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হামলার ১১ দিন পর রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল গনি পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নলদাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল গনি নিজ বাড়িতে ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। ভাঁড়ারা ইউনিয়ন জামায়াতের সভাপতি রবিউল ইসলাম বলেন, আব্দুল গনি জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে হামলার শিকার হতে হয়েছে বলে তারা মনে করছেন।
তিনি অভিযোগ করেন, ‘আব্দুল গনিকে হত্যার পেছনে ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান এবং তার অনুসারীরা জড়িত। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আব্দুল গনির বাড়িতে গিয়ে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।’ তবে এ অভিযোগের বিষয়ে আবু সাঈদ খান বা তার অনুসারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম আব্দুল গনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আব্দুল গনির মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভাঁড়ারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদ ও মাহবুব হাসান নিলয় নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খানকে প্রধান আসামি করা হয়। এদিকে, আব্দুল গনির মৃত্যুর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান। এক বিবৃতিতে তারা আব্দুল গনির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com