বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনায় তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় ক্যারাম খেলা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সন্ধা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বয়রা কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিব প্রাং (২৫) সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ছোট মনোহরপুর গ্রামে মোঃ ইজাহার প্রাং এর ছেলে। নিহতের স্বজনরা জানায়, বয়রা কাশিনাথপুর গ্রামের সুলতানের ছেলে স্বাধীনের দোকানে ক্যারাম বোর্ড খেলছিলেন নিহত হাসিব। চা দোকানের মালিক স্বাধীনের সাথে হাসিবের বাকবিতন্ডা হয়। এ সময় পিছন দিক থেকে স্বাধীন হাসিবের বুকে ছুরিকাঘাত করে। মুমর্ষ অবস্থায় হাসিবকে স্থানীয়রা পাবনা সদর হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎস রাত সাড়ে ৭টার দিকে মৃত ঘোষনা করে। হাসিবের বাবা ইজাহার প্রাং জানান, তার ছেলে ট্রাকের হেলপারি করতো। কোন কোন দিন কাজ কম থাকলে স্বাধীনের দোকানে গিয়ে আড্ডা দিত। তবে তিনি এও বলেন, হাসিবের সাথে কারো কোন দিন গন্ডগোল বা খারাপ ব্যবহার হয়নি। আজ এমন কি হলো যে, আমার ছেলেকে হত্যা করা হলো। হাসিবের ভাই সজিব জানান, স্বাধীনের সাথে বাকবিতন্ডা হলে তার চাচা হাসিবকে গালমন্দ করতে থাকে। এরই এক পর্যায়ে স্বাধীন পিছন থেকে হাসিবকে ছুরিকাঘাত করে। নিহত হাসিব ছয় ভাই বোনের মধ্যে ৪র্থ সন্তান। নিহান প্রাং নামে ১ বছরের একটি শিশু সন্তান রয়েছে। হাসিবের মৃত্যুর সংবাদে পরিবারের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের কেউ হাসিবের এমন মৃত্যু মেনে নিতে পারছে না। হাছিবের মা হাসপাতাল চত্বরে বার বার জ্ঞান হারাচ্ছেন। আর জ্ঞান ফিরেই বিলাপ করতে থাকেন। পরিবারের সদস্যরা বলেন, হাসিবকে সবাই ভালবাসতেন। হাসিবের বড় ভাই জানান, আমি কষ্টে থাকলেও কোন সময়ে হাসিবকে কষ্ট পেতে দেয়নি। আমরা ৩ ভাই কাজ করে পরিবারের খরচ যোগাই। আমার বাবা ছোটখাট ব্যবসা করেন। ৩বোনকে লেখাপড়া করাচ্ছি। আমরা ভাইয়েরা শিক্ষিত না হলেও বোনদেরকে বাবা ও ৩ ভাই মিলে লেখাপাড়া করাচ্ছি। আমার ভাইকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি দাবি করছি।
পাবনা সদর থানার ওসি তদন্ত মোঃ শহিদুল ইসলাম বলেন, ক্যারাম খেলা নিয়ে তর্ক বিতর্কের সুত্র ধরে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ প্রেরন করা হবে। পাবনা থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রেলওয়ে থানা পুলিশ তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহন করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com