মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় নকল প্রসাধনীর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটক ১জন

Reading Time: < 1 minute

সুলভ খান :
পাবনায় নকল প্রসাধনীর কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান আটক ১জন, ৩মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল। জেলা গোয়েন্দা পুলিশ ৮ জুন (বুধবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শালগাড়িয়া গোলাপনগড় মহল্লার একটি বসত বাড়িতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে সেই বাড়ির নিচ ও তৃতীয় তলার কক্ষে নকল প্রসাধনী প্রস্তুতকৃত অবস্থায় মালিককে মালামাল সহ আটক করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা সহ মালিক মোঃ আসাদুজ্জামান মাসুম কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অংশ গ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুল হাসনাত, ডিবি ওসি আতাউর রহমান খন্দকার, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার, উপ-পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা।
অভিযানের বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে শালগাড়িয়া মহল্লার হাসপাতাল সড়কের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এখানে বিভিন্ন বিদেশী প্রসাধনীর নামে নিয়ম কসমেটিক্স নামে একটি প্রতিষ্ঠান নকল পণ্য তৈরি করে আসছিলো। সেই সকল পণ্য দেশের বিভিন্ন স্থানে নিয়মিত বাজারজাত করে আসছিলো এই প্রতিষ্ঠানটি। অভিযানে আটককৃত নিয়ন কসমেটিক্স প্রসাধনী তৈরির মালিক স্থানীয় একটি সুনামধন্য প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন বলে জানা গেছে। চাকুরী থেকে অবসর নেয়ার পরে ২০১৮ সাল থেকে তিনি নিজ বাড়িতে গোপনে এই নকল প্রসাধণী তৈরির কারখানা স্থাপন করেন। অভিযানে এই কারখানা থেকে পাকিস্তানী, তুর্কি, ইরানী, চায়না, জার্মানী, র্ফান্স, ইতালীসহ বিভিন্ন দেশের নামীদামি বিদেশী ব্র্যান্ডের নকল প্রসাধণী ও কাঁচামাল জব্দ করা হয়। এরা বিদেশী ব্র্যান্ডের নকল মোড়ক তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন প্রকারের ক্যামিকেল ও সুগন্ধি ব্যবহার করে স্কিন লোশন, তেল, বিউটি ক্রিম, বডি লোশন, বডি স্প্রে তৈরি করেতন তারা। পরে আটককৃত মাসুমকে জেলা কারাগারে প্রেরন করেছে অভিযান দল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com