বুধবার, ২২ Jul ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর

পাবনায় পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নদীপাড়ে মানববন্ধন

Reading Time: < 1 minute

সেলিম মোর্শেদ রানা, পাবনা:
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে নদীপাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে কয়েক এলাকার শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবারের ব্যানারে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের বড়খাঁপুর পদ্মা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকাবাসী বলেন- পাবনার সাবেক পুলিশ সুপার (এসপি) রফিকুল ইসলামের আমলে রাজবাড়ী জেলার দিপক কুণ্ডু নাজিরগঞ্জের দপেরবাড়ি ও সাগরকান্দির খলিলপুরের পদ্মা নদীর পয়েন্ট মোটা বালুর অবৈধ উত্তোলন শুরু করেন। যা এখনও অব্যাহত আছে। তারা আরও অভিযোগ করেন, দিপক কুণ্ডু সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের ছত্রছায়ায় অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। যার ফলে এলাকার শত শত বিঘা আবাদি জমি ও বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি ও বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com