মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত ২জন আহত

Reading Time: < 1 minute

এম.আর রাসেল, পাবনা:
পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদীতে পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত ও ২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১০টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ জানান, ঈশ্বরদী পৌর ফতেহ মোহাম্মদ পুরে প্রামানিক পাড়ায় বেলা ১০টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত সাবেক রেল কর্মকর্তা স্থাণীয় ঝিলের পাশে পাট পরিস্কার করা দেখছিলেন। এ সময় বজ্রপাতে মৃত হোসেন ফকিরের ছেলে আইনউদ্দিন ফকির (৭০) মারা যায়। আহত জাকির হোসেনকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত আরেকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।
এদিকে পৃথক বজ্রপাতের ঘটনায় আটঘরিয়া উপজেলার মাঝ পাড়া কাকমারী গ্রামের মোঃ মহির উদ্দিন মোল্লার ছেলে সাদেক হোসেন মোল্লা বজ্রপাতে মারা যান। সে মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com