শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
smart Reading Time: < 1 minute
মোঃ রফিকুল ইসলাম সান, বেড়া/নিজস্ব সংবাদদাতা পাবনা:
পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ ৩জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাবনা সদর উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের পুস্পপাড়া নামক স্থানে কলেজ ছাত্রী মিতু (১৮) রাস্তা পারাপার হওয়ার সময় ওমর নামক যাত্রীবাহি বাস চাপায় নিহত হয়। তাকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মিতু পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। সে আতাইকুলা থানার পুস্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে। পুলিশ বাস আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে মিতুর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। বিষয়টি নিশ্চিত করেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা।
এদিকে পৃথক ঘটনায় পাবনায় সাঁথিয়ায় যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার(২মে) বেলা ১১টায় কাশিনাথপুর রেল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন , সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই মহল্লার সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮)। সাঁথিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, বেলা ১১টার দিকে ইট বহনকারী একটি ট্রলি কাশিনাথপুর থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস আর ওই ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জুয়েল ও সুরুজের মৃত্যু হয়। তারা স¤পর্কে চাচাতো ভাই ও ট্রলি চালক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।