মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় ফিল্মি স্টাইলে স্কুলছাত্রী অপহরণকালে আটক ৪

Reading Time: 2 minutes

বাংলার মুখ, পাবনা সংবাদদাতা:
প্রকাশ্য দিবালোকে ফিল্মি স্টাইলে গলায় ধারালো অস্ত্র ও মুখে রুমাল বেঁধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে পাবনা সদর উপজেলার আতাইকুলার দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে। এঘটনায় জড়িতসন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩১ আগস্ট) সকালের দিকে এ ঘটনা ঘটে। মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিক্ষার্থী বাবলী ফারাতপুর গ্রামের বারেক ফকিরের মেয়ে। সে সদর উপজেলার দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ছোট বোনকে সঙ্গে নিয়ে স্কুল যাচ্ছিল বাবলী। পথে স্কুলের পেছনের দিকে পৌছলে গলায় ধারালো অস্ত্র ধরে এবং মুখে চেতনানাশক রুমাল দিয়ে জোর করে মোটরসাইকেলে তোলার চেষ্টা করে বাবলীকে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মেয়েটি তাদের হাত থেকে ছুটে গিয়ে স্কুলের দিকে দৌড়ে পালায় এবং স্কুলের ভেতরে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এসময় স্থানীয়রা মোটরসাইকেল চালক রেজাউলকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজাউলকে আটক করে। দুবলিয়া ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে সহযোগীদের নাম বলায় তাদেরও আটক করা হয়।
সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সেলিম মোর্শেদ জানান, অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। কয়েক ঘণ্টা পর জ্ঞান ফিরেছে। শারিরীক সমস্যা আপাতত না হলেও মেয়েটি মানসিকভাবে অনেকটা আতঙ্কিত। আমরা তাকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রেখেছি।
দুবলিয়া ক্যাম্পের পুলিশ ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা অপহরণকারী কি-না সেটা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। শিক্ষার্থী অজ্ঞান অবস্থায় সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। তার জ্ঞান ফিরলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে।
আটককৃতদের পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। তবে স্থানীয় ও সংশ্লিষ্টসূত্রে তাদের নাম- পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সদরের টাটিপাড়া এলাকার খুদু খাঁর ছেলে সম্রাট খান (১৮), একই গ্রামের লিয়াকত সরদারের ছেলে সম্রাট (১৯), ভাউডাঙ্গার মৃত জব্বার প্রাং ছেলে রেজাউল প্রাং (৪০) ও তারাবাড়িয়া এলাকার মনছুর আলী (৩৫)। খুদু খাঁ স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা বলে জানিয়েছে সূত্রটি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com