সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

পাবনায় বিশ্ব শিশু দিবস ও বিশ্ব বসতি দিবস উৎযাপিত

Reading Time: < 1 minute

রফিকুল ইসলাম সুইট, পাবনা :

“গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সম্পাহ ২০২২।
সোমবার সকালে বাংলাদেশ শিশু একাডেমী ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উৎযাপিত হয়। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি প্রামান্যচিত্র দেখানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কার্যালয়ের ডিডি রাশেদুল কবীর, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রলয় চাকী, জেলা সংগঠক এনামুল হক মজলিস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমূখ। সভায় বক্তারা বলেন, আজকের শিশু আগামীর ভবিষৎ উন্নত জাতি ও দেশ গঠনে নৈতিকতা সম্পন্ন শিশু তৈরী করতে হবে। শিশু মেধা বিকাশের সুযোগ তৈরী করে দিতে হবে। আদর্শ নৈতিকতা সম্পন্ন শিশু গঠনে পারিবারিক দায়িত্ব ও ভুমিকা সবচেয়ে বেশী।

এদিকে “বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি” এই শ্লোগানে পাবনায় উৎযাপিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২২। সোমবার সকালে গণপুর্ত বিভাগ ও পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উৎযাপিত হয়। সকাল ৯ টায় র‌্যালী ও সাড়ে ৯ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই একটি প্রামান্যচিত্র দেখানো হয়।
জেলা প্রশাসক বিশ্বাস  রাসেল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আকতা, শিমুল আকতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমাজ সেবা কার্যালয়ের ডিডি রাশেদুল কবীর, উপবিভাগী প্রকৌশলী আব্দুস সাত্তার, প্রকৌশলী মিজানুর রহমান প্রমূখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা করেছেন সবার জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিতের এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। টেকসই উন্নয়নে সবার বসতি নিশ্চিতের কোন বিকল্প নাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com