বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

News Headline :
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৫জন মাদকসেবী আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর সবাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর ও বলরামপুর এবং ঈশ্বরদী উপজেলার বড়ইচারা, রুপপুর ও সাহাপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ৫জন মাদকসেবীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলো: পাবনা সদর থানার চর আশুতোষপুর গ্রামের আসিরুদ্দিন মীরের ছেলে মো: মান্নান মীর (৫৫), একই থানার বলরামপুর মধ্য পাড়ার আক্কাস আলীর ছেলে মো: আব্দুল আলিম (২৮), দ্বীপচর মধ্য পাড়ার কালু মন্ডলের ছেলে মো: ফারুক মন্ডল (৩১), ঈশ্বরদী থানার বড়ইচড়া গ্রামের আহাদ আলীর ছেলে মো: রবিউল ইসলাম (৪০) ও নুর নবীর ছেলে মো: নাঈম (৩০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো: জামালুর রহমান, উপ-পরিদর্শক সোহান ও উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন দাখিল করেন। ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের সাজা ঘোষণার পর সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, জুলাই ২০২৬ মাসে অদ্যবধি মোট ৮০ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com