বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনায় মুজিবশতবর্ষ উপলক্ষে ৩৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও গৃহ প্রদান

Reading Time: < 1 minute

এ. এইচ মাসুক :

মুজিবশতবর্ষ উপলক্ষে পাবনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩৭ টি পরিবারকে জমির দলিল ও ঘড়ের চাবি প্রাদন করা হয়েছে। আজ ভার্চুয়ালী সংযুক্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা-পঞ্চগড় জেলার সকল উপজেলা সহ সারাদেশে ৫২ টি উপজেলার ২৯,২৯৯ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করে। এর ধারাবাহিকতায় পাবনা সদর উপজেলা অডিটরিয়াম হল রুমে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার ০৪ টি ইউনিয়নের ৩৭ টি পরিবারের মাঝে ঘড়ের জমির দলিল ও ঘড়ের চাবি প্রদান করেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান , পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আসম. আব্দুর রহিম পাকন , পাবনা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা , সদর থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সহ আরো অনেকে। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে ০৬ টি , মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের ২৩ টি , হিমাইতপুর ইউনিয়নে ০৭ টি ও দাপুনিয়া ইউনিয়নে ০১ টি পরিবার মাঝে জমির দলিল ও ঘড়ের চাবি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com